রুবেল রংপুরে, রাজ্জাক চট্টগ্রামে, রনি বরিশালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪১

রুবেল রংপুরে, রাজ্জাক চট্টগ্রামে, রনি বরিশালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের প্লেয়ার ড্রাফট প্রোগ্রাম চলছে। দলগুলো লটারির মাধ্যমে তাদের পছন্দের খেলোয়াড়দের ভেড়াচ্ছে দলে। বিপিএল চতুর্থ আসরের স্থানীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আবু হায়দার রনি। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা রনিকে এবার দলে নিয়েছে বরিশাল বুলস। অন্যদিকে জাতীয় দলের পেসার রুবেল হোসেন গত আসরে সিলেট সুপারস্টার্সের হয়ে শেষ দিকে মাঠে নামলেও এবার নাম লেখানে রংপুর রাইর্ডাসে। অন্যদিকে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক চতুর্থ আসরে নাম লিখিয়েছেন চট্টগ্রাম ভাইকিংসে। আগের আসরে তার দল ছিল রংপুর রাইডার্স।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান লেন্ডল সিমন্সকে পেয়েছে খুলনা টাইটানস। আগের আসরে এই ব্যাটসম্যান খেলেছেন রংপুর রাইডার্সে। খেলোয়াড় বেছে নেওয়ার ভাগ্যে ঢাকা ডায়নামাইটস পেয়েছে দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েইন পারনেলকে। আর ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব টি-টোয়েন্টি জেতানো কার্লোস ব্রাথওয়েটকে পেয়েছে বরিশাল বুলস।

ড্রাফটে উপস্থিত আছেন চট্টগ্রামের অধিনায়ক তামিম ইকবাল, কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। 

/আরআই/কেআর/

সম্পর্কিত
আমেরিকা কেন অল্পস্বল্প ক্রিকেট খেলে?
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
সর্বশেষ খবর
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
বাসায় আশ্রয় দিয়ে তরুণীকে ধর্ষণ, বাসচালক গ্রেফতার
বাসায় আশ্রয় দিয়ে তরুণীকে ধর্ষণ, বাসচালক গ্রেফতার
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: রিজভী
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: রিজভী
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি