মুশফিককে নিয়ে চিন্তিত নন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ২০:৪২আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ২০:৪৪

মুশফিককে নিয়ে চিন্তিত নন মাশরাফি বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে রানখড়ায় ভুগছেন মুশফিকুর রহিম। তারপরও অধিনায়ক মাশরাফি এতটুকু চিন্তিত নন তার উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে।

ফর্মহীনতায় প্রচন্ড চাপে থাকা মুশফিক পাশে পাচ্ছেন অধিনায়ক মাশরাফিকে। মুশফিকের রানখরায় বিন্দুমাত্র বিচলিত নন মাশরাফি, ‘মুশফিক আমাদের দলের সেরা ব্যাটসম্যান। এটা আমরা সবাই জানি। ৩-৪ ম্যাচের পর মুশফিককে নিয়ে প্রশ্ন করাই উচিত নয়। মুশফিক আমাদের দলের ‍গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও সঠিক সময়ে ঠিকই ফর্মে ফিরবে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপেক্ষ সর্বশেষ সেঞ্চিুরির দেখা পেয়েছিলেন মুশফিক। এরপর থেকেই তার ব্যাটে শুরু হয় রানখড়া। রঙিন পোশাকে এই এক বছরে তার সর্বোচ্চ রান ৩৮, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।

মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়ার পর খেলেছেন আরও ৬টি ইনিংস। কিন্তু তার খেলা ৬ ইনিংসের একটিও তিনি বড় করতে পারেননি।

টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকের অবস্থা এমনিতেই নাজুক। ৫৭ ম্যাচ খেলে মুশফিকের ফিফটি মাত্র একটি! আগের সব হিসাব বাদ দিয়ে শুধু চলতি বছরের কথাও যদি ধরা যায়, সেখানেও ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ১৪ টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ রান যে ২৬!

আফগানিস্তানের বিপক্ষে স্লগ সুইপ খেলতে গিয়ে লেগ স্পিনের ফাঁদে পড়েছিলেন তিনি। শুক্রবার ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচে সেই স্লগ সুইপ খেলেই বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন মুশফিক।

/আরআই/কেআর/

 

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি