রিজার্ভ-ডেতে শেষ ওয়ানডে খেলবে না ইসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৬, ০৬:০৩আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০৬:১৫

রিজার্ভ-ডেতে শেষ ওয়ানডে খেলবে না ইসিবি সিরিজে ১-১ সমতায় রয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ। তাই চট্টগ্রামের শেষ ওয়ানডে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী হিসেবে। কিন্তু তৃতীয় ওয়ানডেতে বৃষ্টির বাগড়া আসন্ন থাকায় সেই সম্ভানাও ক্ষীণ। তাই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) রিজার্ভ-ডে তে খেলা গড়ানোর প্রস্তাব দিয়েও তাতে সফল হলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রস্তাবে ইসিবি সাড়া দেয়নি বলে জানিয়েছে ক্রিকইনফো।

এক্ষেত্রে ইসিবির এক মুখপাত্রের ভাষ্য হলো, সফরের সব কিছু আগে থেকেই চূড়ান্ত করা ছিল। খেলা শেষে বৃহস্পতিবার ওয়ানডে স্কোয়াডের সবার দেশে ফিরে যাওয়ার কথা। সেই সঙ্গে টেস্টের আগে একটা প্রস্তুতি প্রয়োজন টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। একই সঙ্গে জুলাইয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেটির পরিবর্তন হলে দলে আস্থার জায়গায় ঘাটতি দেখা দিতে পারে।

উল্লেখ্য, গত সোমবার ৩০ মি.মি. বৃষ্টি হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। যেখানে মঙ্গলবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে এদিন ইনডোরে অনুশীলন করেছে বাংলাদেশ ও চট্টগ্রাম। এমনকি বুধবারের আবহাওয়াও সেভাবে ভালো কিছুর উৎসাহ দিচ্ছে না। তবে বিকাল ৪টার পর বৃষ্টির তীব্রতা কমার পূর্বাভাসের কথা বলা হচ্ছে। সেটি হলে ওভার কমিয়েও খেলা হতে পারে। তবে শেষ পর্যন্ত কী হবে? তা নিশ্চিত করে বলা কঠিনই!

/এফআইআর/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের