চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে মরিয়া রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ১৯:০৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২০:৩৮

রুবেল হোসেন শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে দলে থাকলেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি রুবেল হোসেনের। স্বাভাবিকভাবেই এ নিয়ে তিনি বেশ হতাশ। এই ডানহাতি পেসারের দৃষ্টি এখন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের দিকে। লিগে ভালো খেলে চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

অথচ গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে দলের অপরিহার্য সদস্য ছিলেন রুবেল। নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলার সুযোগ পেলেও শ্রীলঙ্কায় সুযোগের অভাবে নিজেকে মেলে ধরতে না পারায় তিনি হতাশ।

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় হতাশা চেপে রাখতে পারেননি রুবেল।  জানালেন, আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়ার লক্ষ্যে ঢাকা লিগে ভালো খেলতে তিনি কতটা মরিয়া, ‘আমি গত বছর প্রাইম ব্যাংকে খেলেছিলাম। এবারও একই দল আমার। এবারের লিগে ভালো খেলা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সামনে চ্যাম্পিয়নস ট্রফি, লিগে ভাল করলে আমার সামনে দলে ঢোকার সুযোগ থাকবে।’

শ্রীলঙ্কা সফরে একটি ম্যাচেও একাদশে সুযোগ হয়নি। এ নিয়ে হতাশা থাকলেও পেছনে নয়, রুবেল এখন তাকিয়ে সামনের দিকে, ‘হতাশা তো আছেই। তবে আমি এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই সফরে সুযোগ পাইনি ঠিকই, কিন্তু একসময় সুযোগ আসবে। যখন সুযোগ আসবে, তখন তা কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করবো।’

শ্রীলঙ্কায় সুযোগ না পাওয়া নিয়ে রুবেলের বক্তব্য, ‘ধারাবাহিকভাবে ম্যাচ খেলা খুব গুরুত্বপূর্ণ। কারণ একজন খেলোয়াড় টানা ম্যাচ খেললে তার আত্মবিশ্বাসও অন্য লেভেলে চলে যায়। অন্যদিকে অনিয়মিত হলে মনের মধ্যে ভীতি কাজ করে। মাথায় চলে আসে, ম্যাচটা খারাপ খেললেই হয়তো পরের ম্যাচে ড্রপ করা হবে। অবশ্য এর একটা ভালো দিকও আছে। প্রত্যেক ম্যাচেই ভালো খেলার চ্যালেঞ্জ থাকে। শ্রীলঙ্কা সফরে খেলতে পারিনি টিম কম্বিনেশনের কারণে।’

শুধু রুবেল নিজে নন, দলের অন্যতম সেরা পেসার সুযোগ না পাওয়ায় মাশরাফি বিন মুর্তজাও কিছুটা হতাশ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছিলেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া অধিনায়ক।

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান