রেকর্ড বুকে পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ১৫:৪২আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৯:০৬

যে কোনও ফরম্যাটে এটি তার প্রথম সেঞ্চুরি ২৩ বছর বয়সেই ‘ইয়াং প্রডিজি’ হিসেবে নাম লেখালেন ভারতীয় ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। অবশ্য দেশের হয়ে কীর্তি গড়ার পর এমন তকমা লাগাই স্বাভাবিক। যেই কীর্তিতে ছাড়িয়ে গেছেন কপিল দেবকেও! শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে সেঞ্চুরিতো হাঁকিয়েছেনই সঙ্গে এক ওভারে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে বেশি রান করার কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার। মালিন্দা পুষ্পাকুমারার এক ওভারেই নিয়েছেন ২৬ রান! ওই ওভারের ৬টা বল ছিল এরকম-৪, ৪, ৬, ৬, ৬, ০!

ভারতীয় কোনও ব্যাটসম্যানের এক ওভারে নেওয়া সর্বোচ্চ রান ছিল ২৪। সন্দীপ পাতিল ১৯৮২ সালে গড়েছিলেন সেই রেকর্ড। এরপর ১৯৯০ সালে তাকে স্পর্শ করেন কিংবদন্তি কাপিল দেব। এবার কপিল-সন্দীপকে ছাড়িয়ে আসন দখল করে নিয়েছেন পান্ডিয়া। শেষ বলে শূন্য না হয়ে বাউন্ডারি নিলেই ব্রায়ান লারা ও জর্জ বেইলিকে ছাড়াতে পারতেন তিনি। যাদের যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ডটি ২৮ রানের।  

ক্যান্ডিতে দ্বিতীয় দিনেই আলো ছড়ান পান্ডিয়া। আট নম্বরে নেমে এক কথায় ঝড় বইয়ে দেন লঙ্কান বোলারদের ওপর। ৮৬ বলে সেঞ্চুরি তুলে নেন। ঝড়ো ইনিংস খেলে লাঞ্চ বিরতির পর ১০৮ রানে ফিরতে হয় তাকে। যার ৯৬ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। সান্দাকানের বলে তালুবন্দি হয়ে ফিরলে ৪৮৭ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ৮ নম্বরে নামা ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি হিসেবেই নাম লিখিয়েছে এই ইনিংস। এছাড়া সার্বিকভাবে ভারতীয়দের হয়ে টেস্টে এটি পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। 

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম