মেলবোর্নে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ২০:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২০:২৮

মেলবোর্নের হাসপাতালে সাকিব বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে অস্ত্রোপচারের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে সাকিব আল হাসান এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেখানে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। দেশের ক্রিকেট-ভক্তদের জন্য স্বস্তির খবর, অস্ত্রোপচারের প্রয়োজন না-ও হতে পারে সাকিবের।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সোমবার ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে সাকিবের আঙুল বিষয়ে চিকিৎসকের বক্তব্য জানা যাবে। সংক্রমণ থেকে সেরে উঠলেও ৬ মাসের আগে অস্ত্রোপচার করা যাবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য এ বিষয়ে কিছু জানাতে পারেননি। সাকিবের আঙুলের অবস্থা জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আপাতত আমার কাছে কোনও আপডেট নেই। অস্ট্রেলিয়ার ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর জানাতে পারবো।’

গত বৃহস্পতিবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাকিব। অস্ট্রেলিয়ার বিখ্যাত হ্যান্ড সার্জন গ্রেগ হয়ের পরামর্শ নিতে গেছেন তিনি। আগামী মঙ্গলবার তার দেশে ফেরার কথা।

সাকিবের আঙুলের এমন দুরবস্থা তোলপাড় ফেলে দিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। এ বিষয়ে ফিজিও থিহান চন্দ্রমোহনের কোনও গাফিলতি আছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত বিসিবি। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘একজন পেশাদার ফিজিও চাইবেন তার স্কোয়াডের সবাই সুস্থ থেকে পারফর্ম করুক। কিন্তু ইদানীং ক্রিকেটারদের ইনজুরি থেকে সেরে উঠতে বেশি সময় লাগছে। এ নিয়ে ক্রিকেট বোর্ড চিন্তিত। আশা করি, সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

শুধু সাকিব নয়, মাশরাফি-তামিম-মুশফিক সহ বেশ কয়েক জন ক্রিকেটার এশিয়া কাপ থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন। ইনজুরি সমস্যা নিয়েই ১৫ অক্টোবর শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি। ২১ অক্টোবর প্রথম ওয়ানডে হবে মিরপুরে। ২৪ ও ২৬ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ৩ নভেম্বর। ১১ নভেম্বর থেকে মিরপুরে শুরু দ্বিতীয় টেস্ট।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান