বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্রিকেটে পাকিস্তানিদের এশিয়া একাদশে চায় না ভারত

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ১৩:০০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৬:১২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্রিকেটে পাকিস্তানিদের এশিয়া একাদশে চায় না ভারত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে থাকছে নানা আয়োজন। বাংলাদেশে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ নিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা আগেই জানিয়েছিল বিসিবি। তবে এশিয়া একাদশ বলা হলেও তাতে হয়তো জায়গা মিলছে না কোনো পাকিস্তানি ক্রিকেটারের!

এর পেছনে কাজ করছে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক বৈরি সম্পর্ক। এমনিতে দেশ দুটির রাজনৈতিক বৈরিতা বেশ পুরনো। যে কারণে দুই দেশের ক্রিকেট সিরিজও নিয়মিত হয় না। সর্বশেষ  দ্বিপাক্ষিকি সিরিজ খেলেছে তারা ২০১২ সালে। যদিও বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে দেখা যায় তাদের। এই প্রেক্ষাপটেই যদি কেউ ভেবে থাকেন মার্চে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া একাদশের ম্যাচে পাকিস্তান অথবা ভারতের ক্রিকেটাররা থাকবেই,সেটা হয়তো ভুল হবে। তেমনটি না ঘটার সম্ভাবনা খুবই কম । এশিয়া একাদশে পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে খেলার অনীহা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে টেস্ট খেলতে চায় না বাংলাদেশ। বাংলাদেশের এমন ঘোষণার পর পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে নিরাপত্তা ঝুঁকিতে আছে ভারত।’ এছাড়া বিসিসিআইয়ের নতুন পরিকল্পনা চার জাতির সুপার সিরিজ নিয়েও বাঁকা মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। তিনি বলেছেন, ‘তিন মোড়ল তত্ত্বের মতো ব্যর্থ হবে এই সিরিজ।’ এই দুটি মন্তব্যে ভারতীয় ক্রিকেটে বোর্ড আরও খেপেছে।

 এরই পর পর আজ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দাবি করছে, বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ম্যাচে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আমন্ত্রণ করা হবে না। বিসিসিআইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক জয়েশ জর্জ বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, ‘আমরা যেটা জানতে পেরেছি, এশিয়া একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটার থাকবে না। এটাই বার্তা, তাই দুই দেশের একত্রে আসার বা দলে নেওয়ার প্রশ্নই আসে না।’

মার্চে হতে যাওয়া এই দুটি ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে আইসিসি। তাতে এশিয়া একাদশে ভারত থেকে খেলবেন ৫ ক্রিকেটার। দল নির্বাচনে ভূমিকা রাখবেন বিসিসিআই সভাপতি সৌরভ। এ প্রসঙ্গে জয়েশ জর্জ জানিয়েছেন, ‘এশিয়া একাদশে কোন ৫ ক্রিকেটার খেলবেন এটা ঠিক করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।’

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম