বড়রা ব্যর্থ হলেও ছোটদের ইতিহাস

রবিউল ইসলাম
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪১ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৮

বড়রা ব্যর্থ হলেও ছোটদের ইতিহাস জালালউদ্দিন মোহাম্মদ আকবরকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে ধরা হয়। তিনি ‘মহামতি আকবর’ নামেও পরিচিত। রবিবার ভারতের ক্রিকেটারদের শাসন করেছেন বাংলাদেশের আকবর, খেলেছেন ম্যাচ জেতানো অপরাজিত ৪৩ রানের ইনিংস। এমন অধিনায়কোচিত ইনিংসের পর তাকে ‘আকবর দ্য গ্রেট’ বলা যেতেই পারে! ভারতকে শ্বাসরুদ্ধকর ফাইনালে ৩ উইকেটে হারানোর পর আকবর তো বাংলাদেশের মানুষের কাছে শুধু ‘গ্রেট’ নন, ‘দ্য গ্রেটেস্ট’।

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে দারুণ শুরুর পরও রবি বিশনয়ের লেগস্পিনের সামনে অসহায় হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে ভয়ঙ্কর চাপ সামলে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণরা। চোট নিয়ে মাঠ ছাড়া পারভেজকে নামতে হয়েছে দলের বিপর্যয়ে। তিনিই জয়ের ভিত গড়ে দিয়েছেন ৪৭ রান করে। রাকিবুলকে নিয়ে ঠাণ্ডা মাথায় শিরোপার লক্ষ্যে পৌঁছে দিয়েছেন অধিনায়ক আকবর। আর তাই কোনও বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন।

একটি ট্রফির জন্য হাহাকার ছিল। কবে বাংলাদেশ ট্রফি জিতবে এ নিয়ে আক্ষেপের শেষ ছিল না। বহুজাতিক টুর্নামেন্টের ট্রফি ধরাছোঁয়ার বাইরেই ছিল। জাতীয় দল বা অনূর্ধ্ব-১৯ দল, কেউ পারেনি শিরোপা-খরা ঘোচাতে। শুধু মেয়েদের হাত ধরে এসেছে এশিয়া কাপ। বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনালে হার যখন দুঃখের সঙ্গী, তখন এলো মাহেন্দ্রক্ষণ। প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাকিব-মুশফিক-মাশরাফিরা যা পারেননি, সেটাই করে দেখালেন আকবর-শরিফুলরা। অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ আফ্রিকায় উড়লো লাল-সবুজ বিজয় নিশান।

বাংলাদেশের ফাইনাল মানেই আবেগ, হতাশা আর ব্যর্থতার গল্প। তবে দেশ থেকে বহু দূরে পচেফস্ট্রুমে হলো স্বপ্নপূরণ। প্রতিশোধও হলো। ভারতের বিপক্ষে গত দুই বছরে তিন-তিনটি করুণ হারের কথা তো ভুলতে পারবেন না তরুণরা।

২০১৮ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে মাত্র ২ রানে হেরে যায় বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতকে ১৭২ রানে আটকে দিলেও থেমে যায় ১৭০ রানে। গত আগস্টে ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও হার এড়ানো যায়নি। ২৬১ রান করে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে। পরের মাসেই এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১০৬ রানে অলআউট করেও জিততে পারেনি। ১০১ রানে অলআউট হয়ে ৫ রানের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আকবর আলীর দলকে।

রবিবার আর হতাশা সঙ্গী হয়নি। শুরুতে তামিম-পারভেজ আর শেষে আকবর-পারভেজ-রাকিবুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশে জয়ের দেখা পায়।

বিশ্বকাপ ফাইনাল মানেই নায়ক হওয়ার মঞ্চ। বিশ্বের কোটি কোটি মানুষের চোখ তাকিয়েছিল ফাইনালে। শিরোপা যুদ্ধ কোথাও গিয়ে হয়ে ওঠে মানসিক শক্তির পরীক্ষা। সেই পরীক্ষায় রেকর্ড নম্বর পেলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
স্ত্রীকে সাতটি গুলি, শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলতে হয় যে ক্রিকেটারকে
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
সর্বশেষ খবর
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা