শতাব্দীর দ্বিতীয় সেরা হয়ে সম্মানিত বোধ করছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ১০:৪৬আপডেট : ০৫ জুলাই ২০২০, ১২:৪৮

সাকিব আল হাসান।

এতদিন ছিলেন বিশ্বসেরা ক্রিকেটার। এবার তার নামটি যোগ হলো শতাব্দীর সেরা ক্রিকেটারের তালিকাতেও। ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন ক্রিকেট মান্থলির বিবেচনায় সাকিব আল হাসান 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' বা এমভিপি নির্বাচিত হয়েছেন। এমন অর্জনে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছেন সাকিব।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শতাব্দীর সেরা ১০ ক্রিকেটার বেছে নিতে ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণা করেছে উইজডেন মান্থলি। তারপর 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' নির্বাচন করেছে তারা।

এই নির্বাচন প্রক্রিয়ায় প্রতিটি ম্যাচে একটি ক্রিকেটারের কতটা অবদান ছিল তা মূল্যায়ন করা হয়েছে। বিচারকার্য শেষে দেখা গেছে ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় মূল্যবান ক্রিকেটার বা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব। যেখানে টেস্টে তার অবস্থান ষষ্ঠ।

এমন অর্জনের পরই নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব। সেখানে উচ্ছ্বসিত এই অলরাউন্ডার লিখেছেন, ‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
ম্যাকাইতে পাঁচ পেসার প্রস্তুত: নাজমুল
ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
সর্বশেষ খবর
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
দেওয়ানগঞ্জের রাজনীতি থেকে মিল্লাত এখন ‘পূর্ণ মন্ত্রী’
দেওয়ানগঞ্জের রাজনীতি থেকে মিল্লাত এখন ‘পূর্ণ মন্ত্রী’
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান