আইপিএলের স্পন্সরশিপ দৌড়ে এগিয়ে টাটা!

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১৪:০৫আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৪:২৪

আইপিএলের স্পন্সরশিপ দৌড়ে এগিয়ে টাটা সনস। আইপিএল থেকে ভিভো সরে যাওয়ায় টাইটেল স্পন্সরশিপ নিয়ে বিপাকে রয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে ভারতের বহুজাতিক কোম্পানি টাটা গ্রুপ। স্পন্সরশিপ দৌড়ে এগিয়ে আছে তাদের অন্যতম ব্র্যান্ড টাটা সন্স।
মৌসুম শুরুর ৪৫ দিন আগে চীনা কোম্পানি ভিভোকে সরে যেতে হয়েছে। ভারতের সঙ্গে চীনের সীমান্ত সংঘর্ষই এর মূল কারণ। ভিভোর সরে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেক কোম্পানিই আগ্রহ দেখিয়েছে। তবে ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে বলা হচ্ছে, টাটা সন্সই এই দৌড়ে সব থেকে এগিয়ে। এছাড়া এই দৌড়ে আরও রয়েছে- বাইজুস, রিলায়েন্স জিও, ড্রিম ১১ ও আনএকাডেমি। আনুষ্ঠানিকভাবে কোম্পানিগুলোর মঙ্গলবারই দরপত্র জমা দেওয়ার কথা। তাই আজই জানা যেতে পারে কে হতে যাচ্ছে আইপিএলের এবারের স্পন্সর।

এবার টাইটেল স্পনসর পছন্দের ক্ষেত্রে সর্বোচ্চ দর হাঁকানো কোম্পানিকে বেছে নাও নিতে পারে বিসিসিআই। তাদের অন্যান্য বিষয়ও ভাবতে হচ্ছে। বিশেষ করে ভিভোর মালিকানা চীনা কোম্পানির হাতে থাকায় যে জনরোষের মুখে পড়তে হয়েছে, তাতে ভেবে চিন্তেই পা ফেলতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

তবে বিসিসিআইয়ের আরও বেশি ভাবনার জায়গা হচ্ছে, ভিভোর মতো একই মানের চুক্তিতে কাউকে রাখতে পারা। ভিভোর সঙ্গে যে চুক্তিটি হয়েছিল তাতে বছরে ৪৪০ কোটি রুপি মিলতো। এই অবস্থায় শিক্ষামূলক প্ল্যাটফর্ম বাইজুস ও আনএকাডেমি বিসিসিআইর প্রস্তাবিত শর্তের তুলনায় বেশি অর্থ দিতে আগ্রহী থাকলেও ফেভারিট হিসেবে এগিয়ে টাটা সন্সই। কারণ এদের মধ্যে টাটাই একমাত্র ভারতীয় ব্র্যান্ড।

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন