মোস্তাফিজের সাফল্যের রহস্য কী?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২০, ১৮:০২আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৮:০২

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মোস্তাফিজের শিকার ২২ উইকেট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টুর্নামেন্টসেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান। ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। দারুণ এই সাফল্যে পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা। ফাইনাল শেষে নিজের সাফল্যের রহস্য উন্মোচন করেছেন বাঁহাতি পেসার। বিশেষ কিছু না, করোনাভাইরাস বিরতির সময়টাতে ফিটনেস নিয়ে বাড়তি কাজ করেই তার এই সাফল্য।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে আবির্ভাবের পর আলোড়ন তুলেছিলেন মোস্তাফিজ। টানা দুই বছর ফর্মের তুঙ্গে থাকলেও পরবর্তীতে দীর্ঘ ইনজুরি থেকে ফিরে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না তিনি। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আবার স্লোয়ার-কাটারে পুরনো সেই ধার ফিরে পেয়েছেন তিনি। পুরো টুর্নামেন্টেই বাঁহাতি এই পেসার প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন।

২০১৮-১৯ সালের বিপিএলে সাকিব ২৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত যেকোনও পর্যায়ের টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরে এটাই সর্বোচ্চ উইকেট। এবার মোস্তাফিজের সামনে সুযোগ ছিল সাকিবকে টপকে যাওয়ার। সেটি না হলেও দারুণ বোলিংয়ে ১০ ম্যাচে মাত্র ৬.২৫ ইকোনমি ও ১১.০৪ গড়ে ২২ উইকেট শিকার তার।

মোস্তাফিজের এমন বদলে যাওয়ার বিশেষ কোনও রহস্য নেই। করোনাকালের লম্বা বিরতিতে ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছেন, যার ফল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পেয়েছেন তিনি, ‘করোনার বিরতির সময়টাতে আমি চিন্তা করেছি কীভাবে ফিট থাকতে পারি? আমি জিম এবং রানিংয়ের চেষ্টা করেছি। এমন চেষ্টার পর ফল পেয়ে এখন খুব ভালো লাগছে।’

মোস্তাফিজ জানালেন, করোনার সময় কেবল তিনিই ফিটনেস নিয়ে বাড়তি কাজ করেননি, অনেক ক্রিকেটারই নিজেদের মতো করে চেষ্টা করেছেন, ‘শুধু আমার কথা বলছি না। ব্যাটসম্যান বলেন, বোলার বলেন- সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। করোনার এই ৬ মাস সবাই বসে ছিল। খেলা শুরু হওয়ার আগে সবাই যে কাজগুলো করেছে, সেগুলোর ফল এখন অনেকেই পাচ্ছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু