অভিশপ্ত হারের ব্যাখ্যা নেই সাকিবের কাছেও!

রায়হান মাহমুদ
০২ এপ্রিল ২০১৬, ১৫:১৭আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৫:৩১

অভিশপ্ত হারের ব্যাখ্যা নেই সাকিবের কাছেও! দীর্ঘদিন জনসম্মুখে খুব একটা আসেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তাও দীর্ঘদিন পর এই প্রথম গণমাধ্যমের সঙ্গে উন্মুক্তভাবে কথা বললেন ওয়ানডে ডেপুটি।
শনিবার রানার অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন একটি বাইক টারবো ১২৫ সিসি উদ্বোধন করেন তিনি। এসময় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন। ভারতের বিপক্ষে সুপার টেনে অভিশপ্ত এক রানের হার নিয়ে মুখ খোলেন সাকিব। বলেন, ‘কেনও এই ম্যাচটা হেরেছি তা আমার জানা নেই। এই প্রশ্নের কোনও উত্তর খুঁজে পাই না। ম্যাচ হারার পর বাংলাদেশ ড্রেসিং রুমে একই অবস্থা বিরাজ করছিল। সবাই খুঁজছিল এই প্রশ্নের উত্তর; কেনও আমরা হারলাম? তবে আমার মনে হয় নতুন করে ১০০বার যদি এই অবস্থায় পড়ি। তাহলে আমরাই ম্যাচ জিতবো।’

শনিবার রানার অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন একটি বাইক টারবো ১২৫ সিসি উদ্বোধন করেন সাকিব। তিনি আরও যোগ করেন, ‘এ নিয়ে আজ নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর পথ নেই। ভবিষ্যতে যাতে এ ধরনের অবস্থা না হয় সেটি হতে পারে আমাদের সবচেয়ে বড় শিক্ষা।’
বিশ্বকাপে নিজেদের মিশন কেমন গেছে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম চ্যালেঞ্জটা ছিল দ্বিতীয় পর্বে আসা। সেটিতে আমরা ভালোভাবেই সফল হয়েছি। তারপর মূল পর্বে ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু ম্যাচ জিততে পারিনি একটিও। তাই নিজের কাছেই অতৃপ্তি রয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অতৃপ্তি নিয়ে সাকিব আরও বলেন, ‘২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও বড় কোনও দলকে হারাতে পারিনি। আমাদের প্রাপ্তি রয়েছে অনেক। কিন্তু ম্যাচ না জেতাটাই সবচেয়ে বড় অতৃপ্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অন্যতম আলোড়ন সৃষ্টিকারী দল, এতে কোনও সন্দেহ নেই।’

সাধারণত জনসম্মুখে সেভাবে আসা হয় না সাকিব আল হাসানের। তাই এমন একটি অনুষ্ঠান উপস্থিত থেকে সেই কথাটি নিজের মুখেই স্বীকার করলেন সাকিব। তিনি বলেন, ‘সাধারণত জনসম্মুখে খুব একটা আসা হয় না। অনেক দিন পর খেলার বাইরে মানুষের মাঝে আসলাম। খুব ভালো লাগছে।’

এসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়েও কথা বলেন কেকেআর তারকা। সাকিব বলেন, ‘সামনে আইপিএল-এ প্রসঙ্গে খুব একটা ভাবছি না। আমি পেশাদার ক্রিকেটার। যেখানেই খেলি নিজের সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শনের জন্যই খেলি।’

এসময় শেষ দিকে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফি উৎসবে মাতেন সাকিব।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি