যখন গায়কের ভূমিকায় মাশরাফি-তাসকিন

ওয়ালিউল মুক্তা
২২ এপ্রিল ২০১৬, ১৩:২৭আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৪:১৫

যখন গায়কের ভূমিকায় মাশরাফি-তাসকিন ‘ধরে দিবানে’ এটা তো মাশরাফি ভক্তদের কাছে প্রায় প্রবাদসম। বাংলাদেশ ক্রিকেট দলের অত্যন্ত জনপ্রিয় এই কাপ্তান এবার যেন আরও আক্রমণাত্মক। আর তার এই আক্রমণে আতশবাজি করছেন দলের তরুণ তুর্কি তাসকিন আহমেদ। দুজনে মিলে বললেন, ‘কোপা’!
হ্যাঁ, ঘটনা এমনই। তবে তা বলেছেন মজার ছলে। জাতীয় ক্রিকেট দলের এই দুই তারকা একটি ডাবস্ম্যাশ তৈরি করেছেন দেশে জনপ্রিয় হওয়া একটি র‌্যাপ গান নিয়ে। ডিজে রাহাতের ফিচারিং ‘কোপা সামসু’ গানটিতে দুজনে অভিনয় করেছেন।
শুক্রবার সকালে তাসকিনের ফেসবুক থেকে আপ করা হয় এটি। আর মুর্হূতেই যেন এটি সংক্রামক হয়ে গেছে। ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়।
এতে দেখা যায়, শুরুটা করেছেন তাসকিন। পরে শেষ করেছেন মাশরাফি। তারা দুজনে মিলে ‘সামসু এখন সাভারে, কোপাইতে কইছে আমারে, সো কোপা কোপা কোপা’ অংশটুকুতে অভিনয় করেন।
এদিকে বোলিং সংশোধনের কর্মসূচিতে আছেন তাসকিন। ইতোমধ্যে এ বোলার ঢাকা প্রিমিয়ার লিগে খেলা শুরু করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে বোলিংও করেছেন তিনি। প্রথম দিনে নিয়েছেন একটি উইকেট। আর কাপ্তান মাশরাফি এখন নেতৃত্ব দিচ্ছেন কলাবাগান ক্রীড়া চক্রের।

/এফআইআর/
ভিডিওটি দেখুন:

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম