সবার ওপরে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ২৩:১৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২৩:১৯

সবার ওপরে মুস্তাফিজ সাকিব-তামিম-মাশরাফিসহ বাংলাদেশি যেসব খেলোয়াড় আইপিএল খেলেছেন কেউই মুস্তাফিজুর রহমানের মতো আলোড়ন তুলতে পারেননি। এবারের আইপিএলে সবচেয়ে আলোচিত নাম মুস্তাফিজ। প্রত্যেকটি ম্যাচে কাটার মাস্টারের প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকাররা। শুধু ক্রিকেট বিশ্লেষক নয় দর্শকদের কাছেও 'হট কেক' মুস্তাফিজ।

পাঞ্জাবের বিপক্ষে আজকে ম্যাচে এক জরিপে এবারের আসরের সেরা বাম হাতি পেসার হিসেবে মুস্তাফিজকে বেছে নিয়েছেন দর্শকরা। ৭১ শতাংশ দর্শকের ভোট পেয়ে শীর্ষে এই টাইগার পেসার। তারপরে জায়গা পেয়েছেন জেমস ফকনার ও মিচেল জনসনরা। দর্শকদের এমন আস্থার জবাবও দিয়েছেন মুস্তাফিজ। ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।

মুস্তাফিজ খেলা মানেই যেন বাংলাদেশের পতাকটা বিশ্ব ক্রিকেট আরও উজ্জ্বলভাবে ওড়া। আজ পাঞ্জাবের বিপক্ষে খেলার সময় ধারাভাষ্যকাররা ছিলেন মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ। তাদের ভাষায় ক্রিকেট বিশ্ব অনেকদিন পরে পেয়েছে একজন বৈচিত্র্যময় বোলার। বিশেষ করে বল ডেলিভারির শেষ মুহূর্তে মুস্তাফিজের যে বৈচিত্র্য সেটার কোনও তুলনা নেই। কোনও ব্যাটসম্যানের বোঝার উপায় নেই বলটি কী হবে? ইয়র্কার-কাটার নাকি চেঞ্জ অব পেস।

টি-টোয়েন্টি ম্যাচে চার ওভারে নয় রান দিয়ে দুই উইকেট যেন স্বপ্নকেও হার মানায়। এমনটি তো নয় যে এটি পেস সহায়ক পিচ। ভারতের মাটিতে পিচের সহায়তায় নয় মুস্তাফিজ তার বৈচিত্র্য দিয়েই হয়ে উঠেছেন অান-প্লেয়েবল। মুস্তাফিজের তুলনা এখন শুধু তিনে নিজেই।

/আরএম/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি