তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে জেলা পর্যায়ে বাছাই কার্যক্রম বুধবার থেকে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। যা চলবে ৪ জুন পর্যন্ত। মোট ১৭টি ডিসিপ্লিনে খেলোয়াড় বাছাই করা হবে।
প্রথম দিনে পঞ্চগড়, ভোলা, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলার সংশ্লিষ্ট প্রশিক্ষকদের সহযোগিতায় ক্রীড়া প্রতিভা অন্বেষণের বাছাই সম্পন্ন হবে।
অনূর্ধ্ব-১২ থেকে ১৪ বছর বয়সের ছেলে-মেয়েরা ক্রিকেট, ফুটবল, হকি, আর্চ্যারি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, জুডো, শুটিং, টেবিল টেনিস, কারাতে, তায়কোয়ানদো, উশু ও ভলিবল এবং অনূর্ধ্ব-৮ থেকে ১২ বছর বয়সের ছেলে-মেয়েরা বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অংশ নিতে পারবে।
বাছাইকৃতদের প্রথমে এক মাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে ৪ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আগামী ৩ বছরে সর্বমোট ৩৬০০ খেলোয়াড়কে প্রশিক্ষণ দেয়া হবে। এদের মধ্যে চূড়ান্তভাবে বিজয়ীদের ৪ মাস ৬ থেকে ৮ বছর মেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হবে।
কবে কোন জেলায় বাছাই প্রক্রিয়া :
১৮ মে: পঞ্চগড়, ভোলা, মানিকগঞ্জ, নরসিংদী
১৯ মে: ঢাকুরগাঁও, বরিশাল, রাজবাড়ী, সুনামগঞ্জ।
২০ মে: দিনাজপুর, ঝালকাঠি, ফরিদপুর, সিলেট।
২১ মে: নীলফামারি, পটুয়াখালি, গোপালগঞ্জ, মৌলভিবাজার।
২২ মে: রংপুর, বরগুনা, মাদারীপুর, মুন্সিগঞ্জ।
২৪ মে: লালমনিরহাট, পিরোজপুর, শরিয়তপুর, হবিগঞ্জ।
২৫ মে: কুড়িগ্রাম, বাগেরহাট, নারায়ণগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া।
২৬ মে: গাইবান্ধা, খুলনা, নারায়নগঞ্জ, চাদপুর।
২৮ মে: বগুড়া, সাতক্ষীরা, ঢাকা, লক্ষীপুর।
২৯ মে: জয়পুরহাট, যশোর, গাজীপুর, নোয়াখালী।
৩০ মে: নওগাঁ, নড়াইল, টাঙ্গাইল, ফেনী।
৩১ মে: চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, জামালপুর, খাগড়াছড়ি।
০১ জুন: রাজশাহী, ঝিনাইদাহ, শেরপুর, রাঙ্গামাটি।
০২ জুন: নাটোর, চুয়াডাঙ্গা, ময়মংসিংহ, চট্টগ্রাম।
০৩ জুন: পাবনা, মেহেরপুর, কিশোরগঞ্জ, বান্দরবান।
০৪ জুন: সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নেত্রকোনা, কক্সবাজার।
/আরআই/এমআর/








