ইতিহাস গড়ে অলিম্পিকে সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৬, ২৩:১২আপডেট : ১২ জুলাই ২০১৬, ০০:১৮

সিদ্দিকুর রহমান ইতিহাসের অংশ হতে অপেক্ষার ক্ষণ গুনছিলেন সিদ্দিকুর রহমান। অবশেষে সুসংবাদটা পেয়েছেন, প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলবেন এই গলফার। র‍্যাঙ্কিংয়ে ৬০-এর মধ্যে থাকলেই চলত। সোমবার সব শেষ প্রকাশিত অলিম্পিকের র‌্যাঙ্কিংয়ে ৫৬তম স্থানে থেকে সুযোগটা পেলেন সিদ্দিকুর। নিয়ম অনুযায়ী অলিম্পিকের র‌্যাঙ্কিংয়ে সেরা ৬০ জন গলফে অংশ নেবেন। আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অলিম্পিক শুরু হবে।

গত সপ্তাহে চীনা তাইপেতে টুর্নামেন্ট শেষ করার পর ছিলেন ৫৩তম স্থানে। বলতে গেলে তখনই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল সিদ্দিকুরের রিও ডি জেনেরিওতে যাওয়া। আজ প্রকাশিত র‍্যাঙ্কিং শেষে আর কোনও সংশয় রইল না।

২০১০ সালে বাংলাদেশের প্রথম গলফার হিসেবে এশিয়ান ট্যুরের শিরোপা জেতেন সিদ্দিকুর। দেশের হয়ে প্রথম গলফ বিশ্বকাপেও খেলেন তিনি সেই ধারাবাহিকতায় এবার দেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলতে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই গলফার।

বাংলাদেশের বাকি অ্যাথলেটদের অলিম্পিকে খেলার জন্য ভরসা ‘ওয়াইল্ড কার্ড’। এরই মধ্যে রিও অলিম্পিকে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকি, আর্চার শ্যামলী রায় এবং দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান