আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন রাজীব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ১৯:৪৯আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৯:৫০

আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন রাজীবসাইফ পাওয়ারটেক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। ৯ খেলায় ৮.৫ পয়েন্ট পেয়ে তিনি শিরোপা জেতেন। আর বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৮ পয়েন্ট পেয়ে হন রানার-আপ।

টুর্নামেন্টে সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয় এবং হাসান মেমোরিয়াল চেস ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ স্থান লাভ করেন।

প্রতিযোগতার পুরস্কার বিতরণী আজ মঙ্গলবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা  ফেডারেশনের সভাপতি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালক বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

চ্যাম্পিয়ন রাজীব এক লক্ষ টাকা, রানার-আপ রাকিব পঁচাত্তর হাজার টাকা, জিয়া ও মোস্তাফা পঁয়ত্রিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার লাভ করেন। বিভিন্ন ক্যাটাগরিসহ মোট ৬৫জন খেলোয়াড় এই ইভেন্টে মোট পাঁচ লক্ষ টাকার অর্থ পুরস্কার লাভ করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে রেকর্ড সংখ্যক ২১৪জন খেলোয়াড় অংশ নেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোম্পানী সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ। এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা, দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও টুর্নামেন্ট কমিটির সচিব মো. মনিরুজ্জামান পলাশ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম