আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেও লাভ হলো না রাশিয়ার। ডোপিং-এর কারণে রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের অ্যাথলেটদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সে হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ৬৮ জন রাশিয়ান অ্যাথলেট ২০১৬ অলিম্পিকে অংশ নিতে পারছেন না। যার কারণে আগেই রাশিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশনকে নিষিদ্ধ করা হয়েছিল।
প্রসঙ্গত, অভিযোগ ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ে জড়িত রাশিয়া। এ অভিযোগেই রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ৬৮জন অ্যাথলেটকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদলতের কাছে দ্বারস্থ হয়েছিল রাশিয়া। কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হওয়ায় আগের সিদ্ধান্তই বহাল রাখলো আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
/এফআইআর/







