রিও অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ইতিহাস গড়ে স্বর্ণ জিতেছেন স্পেনের মিরেইরা বেলমোন্তে। অলিম্পিকে বেলমোন্তেই স্পেনের প্রথম নারী সাঁতারু যিনি দেশকে স্বর্ণ জিতিয়েছেন।
স্বর্ণ জিততে বেলমোন্তে ২ মিনিট ৪.৮৫ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার মেডেলিন গ্রোভসকে। গ্রোভস জিতেছেন রৌপ্য পদক। জাপানের নাতসুমি হোসি জিতেছেন ব্রোঞ্জ পদক।
উল্লেখ্য, চার বছর আগে লন্ডন অলিম্পিকে বেলামোন্তে রৌপ্য পদক জিতেছিলেন।
/এফআইআর/








