দ্বিতীয় রাউন্ডে সিদ্দিকুরের উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৬, ২৩:০৬আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২৩:০৮

সিদ্দিকুর রহমান। রিও অলিম্পিক গেমসে গলফের দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের চেয়ে ভাল করেছেন বাংলাদেশের গলফ তারকা সিদ্দিকুর রহমান। আজ শুক্রবার তিনি পারের চেয়ে এক শট কম খেলে ৭০ শটে তার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ করেন।

দ্বিতীয় রাউন্ড শেষে সিদ্দিকুরের স্কোর (+৩) ১৪৫। প্রথম রাউন্ডে চারটি শট বেশি খেলেছিলেন। আজ পারের চেয়ে এক শট কম খেলে ব্যবধান কমালেন তিনি।

আজ দিনের শুরুতে টি-অফ করেছিলেন সিদ্দিকুর। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬০ জন প্রতিযোগীর অধিকাংশেরই খেলা চলছিল। সিদ্দিকুর আজ ভাল শুরু করেননি। ফার্স্ট নাইনের তৃতীয় হোলেই এক শট বেশি খেলে বোগি করেন। তবে ছয় ও নয় নম্বর হোলে তিনি একটি করে শট কম খেলে অর্জন করেন বার্ডি। পরে ১০ ও ১১ নম্বর হোলে তিনি আরও দুটি বোগি করেন বা নির্ধারিত শটের চেয়ে একটি করে শট বেশি খেলেন। ১৪ ও ১৭ নম্বর হোলে আবার অর্জন করেন দুটি বার্ডি। শেষ পর্যন্ত পারের চেয়ে এক শট কম খেলেই দিন শেষ করেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথম রাউন্ডের মোট ১৮ হোলের প্রথম নয়টিতে ভাল করেও শেষের নয়টিতে নিজ নামের প্রতি সুবিচার করতে পারেননি সিদ্দিকুর। পরের নয়টি বা ইন সেকশনে তিনি পারের চেয়ে মোট ৪টি শট বেশি খেলেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম