ঢাকায় ফিরে সবাইকে ধন্যবাদ দিলেন সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৩:৩০আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৩:৩১

ঢাকায় ফিরে সবাইকে ধন্যবাদ দিলেন সিদ্দিকুররিও অলিম্পিক মিশন শেষ করে ঢাকায় ফিরেছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। বুধবার ভোরে ঢাকায় পা রাখেন তিনি।

ফিরেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন সিদ্দিকুর। পারফরম্যান্সে জ্বলে উঠতে না পারার বিষয়টি নিজেই স্বীকার করে নিয়েছেন তিনি। সিদ্দিকুর লিখেছেন, ‘ঠিক মতো আমি জন্মভূমিতে ফিরতে পেরেছি। আমি জানি, আপনাদের সবাইকে হতাশ করেছি। কিন্তু আমি নিজের সেরাটাই দিতে চেষ্টা করেছি। যদিও এই অভিজ্ঞতা আমার জীবনের অবিশ্বাস্য একটি বিষয়। যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। অলিম্পিকে অংশ নেওয়া আমার জীবনের সেরা আশীর্বাদ এবং প্রেরণার অংশ। আমি মনে করি এখানে যেই অভিজ্ঞতা অর্জন করেছি তাতে আমি নিজের গলফ ক্যারিয়ার আরও সমৃদ্ধ করতে পারবো। সমর্থন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’   

উল্লেখ্য, সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করা সিদ্দিকুর রিওতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। প্রতিযোগিতায় ৬০ জন গলফারের মাঝে চাইনিজ তাইপির লিন ইউয়েন তাঙ নাম প্রত্যাহার করে নিলে ৫৯ জনের মধ্যে ৫৮তম অবস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সিদ্দিকুরকে।

সিদ্দিকুরের পরবর্তী মিশন ওমেগা মাস্টার্স। যেটি শুরু হবে ১ সেপ্টেম্বর।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী