রিও অলিম্পিকের পর্দা নামছে সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৬, ২০:১৩আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২০:১৯

রিও অলিম্পিকের পর্দা নামছে সোমবার রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কাল রবিবার ব্রাজিল সময় রাত আটটায় (বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটা) পর্দা নামছে রিও অলিম্পিকের। ৫ আগস্ট মহা সমারোহে শুরু হয়েছিল এ ক্রীড়া মহোৎসবের। ১৬ দিন বিশ্ব ক্রীড়াঙ্গনকে মাতিয়ে রাখার পর যবনিকা হবে অলিম্পিকের ২৮তম আসরের। তবে সমাপনী অনুষ্ঠানে কী থাকছে তা ‘টপ সিক্রেট’ হিসেবেই রেখেছে রিও অলিম্পিকের সাংগঠনিক কমিটি।

তিন মিলিয়ন পাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের শীর্ষ মডেল জিসেল বুনচেনের ক্যাটওয়াক এবং লেজার ও আলোর বর্ণিল সমারোহ সারা বিশ্বের নজরকাড়ে। আর এরমধ্য দিয়েই কাল নিভিয়ে ফেলা হবে অলিম্পিক মশাল। এটি হস্তান্তর করা হবে টোকিওর আয়োজকদের কাছে। আর চার বছর পর ২০২০ সালে তারাই অলিম্পিকের ৩০তম আসরের আয়োজক। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে অসুস্থতার কারণে  উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। কালকে তিনি উপস্থিত থাকবেন।

বিশ্বখ্যাত নরওয়েজিয়ান ইলেকট্রনিক মিউজিক কম্পোজার ও গায়িকা জুলিয়া মাইকেলস গাইবেন ‘ক্যারি মি’ গানটি। বিখ্যাত ব্রাজিলিয়ান কোরিওগ্রাফার রোজা মাঘালেস থাকবেন উপস্থাপনায়। সমাপনী অনুষ্ঠানের স্থায়িত্ব হবে প্রায় চার ঘণ্টা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম