রিও অলিম্পিকে ইথিওপিয়ান দৌড়বিদের ব্যতিক্রমী প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৬, ১৩:৩১আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৩:৩২

ইথিওপিয়ান দৌড়বিদের ব্যতিক্রমী প্রতিবাদ রিও অলিম্পিকের শেষ দিনে নিজ দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ইথিওপিয়ার একজন ম্যারাথন দৌড়বিদ। রবিবার ফিনিশিং লাইন অতিক্রম করার পর দুই হাত উপরে তুলে ধরে ক্রস করে প্রতিবাদ জানান তার দেশের সরকারের বিরুদ্ধে।

মূলত ফেইসা লিলেসা নামের ওই দৌড়বিদ ইথিওপিয়ার ওরোমো জনগোষ্ঠীর একজন। আর সাম্প্রতিক পুলিশি নির্যাতের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এমনভাবে প্রতিবাদ জানাচ্ছে ওরোমো জনগোষ্ঠী।

লিলেসা ম্যারাথনে রৌপ্য পদক জেতেন। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সময় এই ভঙ্গিতে প্রতিবাদ জানান আর বলেন, ‘যদি এখন দেশে ফিরে যাই আমার জীবন হুমকির মুখেই পড়বে।’

তিনি আরও বলেন, ‘ইথিওপিয়ার সরকার ওরোমো জনগোষ্ঠীর মানুষদের হত্যা করছে। তাদের সম্পদ এবং ভূমি কেড়ে নিচ্ছে। এরজন্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর ওরোমো জনগোষ্ঠীর অংশ হিসেবে আমি এই প্রতিবাদকে সমর্থন করছি।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী