বিশ্ব দাবা অলিম্পিয়াডে যাচ্ছেন বাংলাদেশের দাবাড়ুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ২০:৩০আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ২০:৩২

বিশ্ব দাবা অলিম্পিয়াডে যাচ্ছেন বাংলাদেশের দাবাড়ুরা আজারবাইজানের বাকুতে বিশ্ব দাবা অলিম্পিয়াড শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। এতে বাংলাদেশ জাতীয় দাবা দল ওপেন এবং মহিলা বিভাগে অংশ নেবে। আসন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে ফিদের ট্রাভেল ফান্ড থেকে বাংলাদেশ দাবা ফেডারেশন নয় হাজার তিনশো ইউরো (আট লাখ ২১ হাজার ৯৪২ টাকা) পাওয়ায় দল পাঠানো সহজ হচ্ছে।

আগামী ৩১ আগস্ট মধ্যরাতে বাংলাদেশ দল বাকুর উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবে। অতীতের মত এবারও দাবাড়ুদের পাশাপাশি বেশকিছু কর্মকর্তাও যাচ্ছেন অলিম্পিয়াডে।

ওপেন বিভাগে চার গ্র্যান্ডমাস্টার যথাক্রমে নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর। মহিলা বিভাগে দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার লিজা এবং তিন মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, নাজরানা খান ইভা এবং জাকিয়া সুলতানা অংশ নেবেন।

বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ উপলক্ষ্যে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন দাবা ফেডারেশন। এতে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও দাবা অলিম্পিয়াডের বাংলাদেশ দলের হেড অব ডেলিগেশন ও সাইফ পাওয়ারটেক লি. এর ব্যবস্থাপনা পরিচালক তরাফদার মো. রুহুল আমিন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কেএম শহিদউল্যা ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম উপস্থিত ছিলেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের