শেখ কামালের পুরস্কার নেবেন শাহেদ রেজা

রায়হান মাহমুদ
০৩ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৪

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আগামীকাল রবিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মরণোত্তর জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন শেখ হাসিনার ভাই শেখ কামাল। ২০১১ সালে সংগঠক হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল।

তবে বঙ্গবন্ধু পরিবারের কেউ নিচ্ছেন না এই পুরস্কার। সম্মাননাটি গ্রহণ করবেন ও শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ পুরস্কার নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাকে মনোনীত করেছেন।

এ বিষয়ে শাহেদ রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমি নিজেকে ভাগ্যবান মনে করি। জাতির পিতার সন্তানের পুরস্কার গ্রহুণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেছে। এটা আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত।'

ক্রিকেটে ২০১২ সালের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবসহ ৩৩ জনের হাতে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী মিলনায়তনে সকাল ১০টায় শুরু হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ২০১৩ সালে একসঙ্গে তিন বছরের (২০১০, ’১১ ও ’১২) জন্য ৩৪ জনের নাম ক্রীড়া পুরস্কারের জন্য চূড়ান্ত বাছাই করা হয়েছিল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম