বাংলাদেশকে হারিয়ে হ্যান্ডবলের শিরোপা ভারতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ১৭:৪৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:৫৪

ভারতীয় মহিলা দলের শিরোপা উৎসব আইএইচএফ হ্যান্ডবলের পুরুষ ও নারী দুই বিভাগের শিরোপা জিতে নিয়েছে ভারত। বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি ফাইনালেই ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।

পুরুষদের ফাইনালে ভারত ৪৬-২৫ গোলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে সফরকারীরা ২০-১০ গোলে এগিয়ে ছিল। ভারতের হয়ে সর্বোচ্চ ১১ গোল করেন অনিল কুদিয়া। বাংলাদেশের পক্ষে সোহেল রানা ৬টি, শাইল ৫টি, ডালিয়ানখুম লুসাই ৪টি, রবিউল আউয়াল ও ইমরান ৩টি করে, হারমোনি ত্রিপুরা দুটি, বিল্লাল হোসেন ও সামসুদ্দিন একটি করে গোল করেন। পুরুষদের স্থান নির্ধারনী ম্যাচে পাকিস্তান ৪২-১৪ গোলে নেপালকে হারিয়ে তৃতীয় হয়। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-৭ গোলে এগিয়ে ছিল। পাকিস্তানের জুনায়েদ সর্বোচ্চ ৬টি ও নেপালের চন্দ্র সর্বোচ্চ ৫টি গোল করেন।

মহিলাদের ফাইনালে ভারত ৪৮-২৯ গোলে বাংলাদেশ মহিলা দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রথমার্ধে ভারত ২৬-৭ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে শিফা ও রহিমা ৮টি করে, শহিদা বানু ৪টি, রুবিনা ও পুর্নিমা ৩ টি করে, শাহনাজ-পারুল-শাহিনা একটি করে গোল করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৮টি গোল করেন মনিকা।
মহিলাদের স্থান নির্ধারনীতে পাকিস্তান ৩৪-১৬ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে হয়েছে তৃতীয়। প্রথমার্ধে পাকিস্তান মহিলা দল ২২-৭ গোলে এগিয়ে ছিল। পাকিস্তানের পক্ষে জাহরা নিসার সর্বোচ্চ ১২ গোল এবং শ্রীলঙ্কার পক্ষে সন্ধ্যা সর্বোচ্চ ৮ গোল করেন।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম