জুনিয়র টেনিসে শারদা ও জিংগির শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৮:২৬আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:৩৮

জুনিয়র টেনিসে শারদা ও জিংগির শিরোপা ওয়ালটন ৩০তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বালক বিভাগে ভারতের রিসাব শারদা ও বালকা বিভাগে চীনের জিংগি ওয়াং শিরোপা জিতেছেন। 

শনিবার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে রিসাব শারদা ৬-৪, ৭-৬ গেমে কোরিয়ার চ্যাং ওক পার্ককে ও জিংগি ওয়াং ৬-২, ৬-২ গেমে ভারতের কেশপ তানিশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। বালক দ্বৈতের ফাইনালে ভারতের গুঞ্জন জাদেশ ও সাচ্চি শর্মা ৪-৬, ৬-৪, ১০-৪ গেমে কোরিয়ার দি হান কিম ও জং হান লিকে হারিয়ে দেন।

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফসহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার, সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, আবু সালেহ মো: ফজলে রাব্বি খান, টুর্নামেন্ট ডিরেক্টর লুৎফর রহমান ছান্টুসহ বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম