রিকার্ভে রুমান সানা-মিলন ফাইনালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১৭:৪৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:৪৭

রিকার্ভে রুমান সানা-মিলন ফাইনালে প্রথম দি ব্লেজার বিডি বিকেএসপি কাপ আরচ্যারী চ্যাম্পিয়নশিপের রিকার্ভ ডিভিশনে স্বর্ণ পদক জয়ের জন্য লড়বেন দেশের দুই শীর্ষ আর্চার ইমদাদুল হক মিলন ও রুমান সানা।

আজ বৃহস্পতিবার বিকেএসপিতে  ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। রিকার্ভ ডিভিশনে পুরুষ এককে তীরন্দাজ সংসদের মো. রুমান সানা টিম ব্লেজার বিডি-এর মো. ইব্রাহিম সেজওয়ানকে হারিয়ে এবং টিম ব্লেজার বিডি-এর মো. ইমদাদুল হক মিলন এএসপিটিএস আরচ্যারী ক্লাবের আব্দুল্লাহ আল মামুনকে হারিয়ে ফাইনালে উঠেন।

রিকার্ভ ডিভিশনে মহিলা এককে তীরন্দাজ সংসদের বিউটি রায় বিকেএসপি হাই পারফর্মার টিমের হিরা মনিকে হারিয়ে এবং ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের শ্যামলী রায় বিকেএসপি হাই পারফর্মার টিমের মোসাম্মৎ রাদিয়া আক্তার শাপলাকে হারিয়ে ফাইনালে পৌঁছেন।

রিকার্ভ ডিভিশনের দলীয় ইভেন্টের পুরুষ বিভাগের ফাইনালে পৌঁছেছে তীরন্দাজ সংসদ এবং ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব।  রিকার্ভ ডিভিশনে মহিলা দলীয়তে স্বর্ণ পদক জয়ের হন্য লড়বে বিকেএসপি হাই পারফর্মার টিম ও তীরন্দাজ সংসদ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম