রেকর্ড ষষ্ঠবার বর্ষসেরা অ্যাথলেট বোল্ট

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৬, ২০:৩৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২০:৩৭

পুরস্কার হাতে আয়ানা ও বো্ল্ট নয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট রেকর্ড ষষ্ঠবার আইএএএফ বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের মর্যাদা পেলেন।

রিও অলিম্পিকে ১০ হাজার মিটারে ১৪ সেকেন্ডের ব্যবধানে রেকর্ড ভেঙে স্বর্ণজয়ী  আলমাজা আয়ানা হয়েছেন বর্ষসেরা মেয়ে অ্যাথলেট। ১৯৯৩ সালে চীনের ওয়াং জুনজিয়ার গড়া রেকর্ডকে পেছনে ফেলেন এই ইথিওপিয়ান।

রিওতে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটারে তৃতীয়বার অলিম্পিক স্বর্ণ জিতে ‘ট্রিপল ট্রিপল’ নিশ্চিত করেন ৩০ বছর বয়সী বোল্ট। ষষ্ঠবার পুরস্কার হাতে ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৩ সালের বর্ষসেরা অ্যাওয়ার্ডজয়ী জ্যামাইকান বলেছেন, ‘এটা অবশ্যই একটা বিশাল পাওয়া।’ আগামী বছর লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পর অবসর নিতে যাওয়া বোল্ট আরও যোগ করেন, ‘বর্ষসেরা অ্যাথলেট হওয়ার মানে হলো আপনার পরিশ্রম ফলপ্রসূ হচ্ছে। ছয় বছর এটা জেতা মানে আরও বড় কিছু।’

গত অলিম্পিকে ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ডে ফিনিশিং লাইন ছুঁয়ে ২৩ বছর আগের রেকর্ড ভাঙেন আয়ানা। ২৫ বছর বয়সী এই দূরপাল্লার দৌড়বিদ ৫ হাজার মিটারেও জেতেন ব্রোঞ্জ। ডায়মন্ট রেসটাও নিজের করে নেন তিনি।

পুরুষ বিভাগের বর্ষসেরা উদীয়মান তারকার মর্যাদা পেয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে। রিওতে ২০০ মিটারে রৌপ্য ও ১০০ মিটারে ব্রোঞ্জ জেতেন এই ২২ বছর বয়সী। উদীয়মান নারী তারকার পুরস্কারটি হাতে পেয়েছেন অলিম্পিক হেপটাথলনের চ্যাম্পিয়ন নাফিসাতু থিয়াম।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম