ডোপপাপে অলিম্পিক পদক হারালেন বোল্ট!

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ২১:০৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২১:৩২

ডোপপাপে অলিম্পিক পদক হারালেন বোল্ট! অলিম্পিক থেকে উসাইন বোল্ট জিতেছেন ৯টি সোনা। যার একটি এখন হারাচ্ছেন তিনি। অপরাধ তিনি না করলেও পদক হারাচ্ছেন জ্যামাইকান তারকা। তার জ্যামাইকান এক সতীর্থ নেস্টা কার্টারের শরীরে পাওয়া গেছে নিষিদ্ধ পদার্থ, যে কারণে ২০০৮ সালে ৪ গুণিতক ১০০ মিটারে জেতা সোনার পদকটি বোল্টের নামের পাশ থেকে যাচ্ছে কাটা।

কার্টার ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ছিলেন জ্যামাইকার রিলে দলে। প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি বোল্টের সঙ্গে। অলিম্পিকের ওই আসলে বোল্টের সঙ্গে মিলে জ্যামাইকাকে সোনা এনে দিয়েছিলেন তিনি ৪ গুণিতক ১০০ মিটারে। এখন তার শরীরে পাওয়া গেছে নিষিদ্ধ ‘মেথাইলহেক্সানিয়ামিন’। ৩১ বছর বয়সী এই অ্যাথলেট যেহেতু অপরাধী, তাই তার পদক নেওয়া হবে কেড়ে। যাতে তার সঙ্গে জ্যামাইকার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে যারা, তাদের সবার পদকই হবে নিষিদ্ধ।

অলিম্পিকে অনন্য এক রেকর্ড গড়েছিলেন বোল্ট। টানা তিন অলিম্পিকে অংশ নেওয়া তিন ইভেন্টের সবগুলোতে সোনা জিতে গড়েছিলেন ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ড। সেই রেকর্ডটা এখন গেল ভেঙে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গত বছর ৪৫৪টি নমুনা নতুন করে পরীক্ষা করে, যার একটি ছিল কার্টারের। সেই পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় তার সঙ্গে কপাল পুড়ল বোল্টেরও।

নেস্টা কার্টার, যার দোষে বোল্ট হারালেন অলিম্পিক সোনা ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ৪ গুণিতক ১০০ মিটারে ৩৭.১০ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন জ্যামাইকার বোল্ট, কার্টার, মাইকেল ফ্রাস্টার ও আসাফা পাওয়েল। রেকর্ডের সঙ্গে এখন সোনাটাও গেল তাদের। বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের