মিয়ানমারকে উড়িয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫১

মিয়ানমারকে উড়িয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ রোল বল বিশ্বকাপের ৪র্থ আসরে ঘরের মাঠে ভালো কিছু করার প্রত্যয় জানিয়েছিলেন পুরুষ দলের অধিনায়ক আসিফ। সেই ধারাবাহিকতা নিজেদের পারফরম্যান্সে ধরে রেখেছে স্বাগতিকরা। রবিবার মিয়ানমারকে হারিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় তুলে প্রি-কোয়ার্টার ফাইনালে পা রেখেছে লাল-সবুজরা। এরমধ্য দিয়ে পুরুষ বিভাগে ‘ডি’ গ্রুপে শীর্ষ দল হিসেবেই রয়েছে বাংলাদেশ।

রবিবার সকাল ৯টায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ মিয়ানমারকে ০-১১ গোলে উড়িয়ে দিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের পাশাপাশি শীর্ষ স্থানটিও নিজেদের করে রেখেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে হৃদয় ৩টি, দিপ্র আর ইন্তেসার ১টি করে, আরাফাত, সাগর ও ওয়াটলার ২টি করে গোল করেছেন।

এছাড়া মিরপুরের ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের নারী দলের বিপক্ষে আগাম ওয়াকওভার পেয়ে বাংলাদেশ নারী দল দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশ নারী দল দ্বিতীয় ম্যাচে মাঠে না নেমেই পয়েন্ট পেয়ে যায় ওয়াকওভারের কারণে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান