রোল বল বিশ্বকাপের সেমিতে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪০

বাংলাদেশ-ইরানের ম্যাচের একটি দৃশ্য চতুর্থ রোল বল বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ। আজ বুধবার মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ইরানের বিপক্ষে ১১-৩ গোলে হেরে যায়  বাংলাদেশ। মেয়েদের পর তাই ছেলেরাও পারল না।

গত বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশ সপ্তম স্থান অর্জন করেছিল। এবার সেমিফাইনালে হেরে অন্তত চতুর্থ স্থান নিশ্চিত করল বাংলাদেশ। কারণ সেমিফাইনালে হারা দুই দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এর আগে বাংলাদেশের মেয়েদের দল প্রি-কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়। 

এর আগে সকালে মেয়েদের প্রথম সেমিফাইনালে ইরান ৩-২ গোলে ২০১৫ আসরের  চ্যাম্পিয়ন কেনিয়াকে ও দ্বিতীয় সেমিফাইনালে ভারত ৮-৩ গোলে সেনেগালকে হারিয়ে ফাইনালে পৌঁছে।

কাল বৃহস্পতিবার পল্টন ময়দানের শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান