বিটিআই ওপেনে প্রথম দিনেই শীর্ষে মোহাম্মদ সানজু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৮

বিটিআই ওপেনে প্রথম দিনেই শীর্ষে মোহাম্মদ সানজু বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এর আয়োজনে কুর্মিটোলা গলফ কোর্সে সোমবার শুরু  হয়েছে পিজিটিআই ট্যুরের টুর্নামেন্ট বিটিআই ওপেন।

প্রথম রাউন্ডে লিডারবোর্ডের শীর্ষে রয়েছেন ভারতের গলফার মোহাম্মদ সানজু। ৭২ পারের খেলায় প্রথম রাউন্ডে ৫ শট কম খেলেছেন কলকাতার এই তারকা গলফার। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক গলফার জাবির সিং। পারের চেয়ে ৪ শট কম খেলেছেন তিনি। সানজু মোট ৬টি বার্ডি করেন, বোগি করেন একটি।

যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের তারকা গলফার রশিদ খান, কলিন জোশি ও শ্রীলঙ্কান তারকা মিথুন পেরেরা। তারা পারের চেয়ে ৩ শট করে কম খেলেছেন। পারের চেয়ে ২ শট কম খেলে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের তিন গলফার হরেন্দ্র গুপ্ত, নমান ধাওয়ার ও উদায়ন মানি।

স্থানীয় গলফারদের মধ্যে জামাল হোসেন মোল্লা, দুলাল হোসেন ও রবিন মিয়া যৌথভাবে নবম স্থানে রয়েছেন। তারা পারের চেয়ে ১ শট কম খেলেছেন। তাদের সঙ্গে একই অবস্থানে রয়েছেন ভারতের গৌরব প্রতাপ সিং, আমান রাজ, বীর আহলাওয়াত, সঞ্জয় কুমার, ওয়াসিম খান।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী