আর্চারি ফেডারেশনের পাশে সিটি গ্রুপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ২১:৫২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২১:৫৪

আর্চারি ফেডারেশনের সংবাদ সম্মেলন ২০২০ টোকিও অলিম্পিক ও ২০২২ এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্যে আর্চারি ফেডারেশনের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ। ‘তীর গো ফর গোল্ড’ ভিশন সামনে রেখে জাতীয় আর্চারি দলের প্রাইম স্পন্সর ও ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী পাঁচ বছর ফেডারেশনের সঙ্গে থাকার ঘোষণা দেওয়া সিটি গ্রুপ প্রথম বছরে এক কোটি ৮০ লাখ টাকা দেবে। শুটারদের পারফরম্যান্স ভালো হলে বেড়ে যাবে এই অঙ্ক।

সোমবার আর্চারি ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (সেলস ও মার্কেটিং) শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘১৭ কোটি মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা আর্চারি ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের  মনে হয়েছে, অলিম্পিকে এই ডিসিপ্লিন থেকে পদক আসার সুযোগ আছে। তাই আমরা খেলাটির সঙ্গে যুক্ত হয়েছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শুটিং ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন চপল। 

টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী