এবারের ভলিবল লিগে বিদেশি খেলোয়াড় নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ০০:৪১আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ০০:৪৬

ভলিবল ফেডারেশনের সংবাদ সম্মেলন গত বছর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তিনজন ইরানি খেলোয়াড় এনে চমকে দিয়েছিল। যদিও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, সন্তুষ্ট ছিল রানার্সআপ হয়ে। সোমবার শুরু হতে যাওয়া ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবলে অবশ্য কোনও বিদেশি খেলোয়াড় নিতে পারেনি দলটি। তবে শুধু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নয়, কোনও দলেই বিদেশি খেলোয়াড় নেই।

রবিবার এক সংবাদ সম্মেলনে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেছেন, ‘হয়তো দলগুলোর আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো নয়, কিংবা যোগাযোগ করতে পারেনি। তাই এবার কোনও দলই বিদেশি খেলোয়াড় আনেনি।’ 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোচ মাসুদ হাফিজ ঝিলু অবশ্য বিদেশি খেলোয়াড় নিয়ে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তার বক্তব্য, ‘আমরা এখনও বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা করে যাচ্ছি। নেপাল আর ভারতে যোগাযোগও করেছি। তবে দুটো দেশই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্ত, তাই খেলোয়াড় পাচ্ছি না। অবশ্য আফগানিস্তান থেকে খেলোয়াড় আসতে পারে।’

এবারের প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন তিতাস ক্লাব, রানার্সআপ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বিজিবি, পুলিশ, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, আজাদ স্পোর্টিং ক্লাব, ঢাকা সবুজ এবং বাংলাদেশ জেল। পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দলের অবনমন হবে।

প্রিমিয়ার লিগের পাশাপাশি প্রথম আর দ্বিতীয় বিভাগ ভলিবল লিগও চলবে। প্রিমিয়ার হবে ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর। প্রথম বিভাগ ৯ থেকে ২৭ নভেম্বর এবং দ্বিতীয় বিভাগ ১৮ থেকে ২৭ নভেম্বর। প্রথম ও দ্বিতীয় বিভাগে ৯টি করে দল অংশ নিচ্ছে। তিনটি লিগেরই ভেন্যু ঢাকার ভলিবল স্টেডিয়াম।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম