জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন রাজীব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২০:৪৮

জাতীয় দাবায় চতুর্থ শিরোপা জিতলেন রাজীব। ছবি-তানজীম আহমেদ জাতীয় দাবার নির্ধারিত ১৩ রাউন্ড শেষে এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল রাকিবের পয়েন্ট দাঁড়ায় ১১। বুধবার তাই শিরোপা নির্ধারণে প্লে-অফ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দুই গ্র্যান্ডমাস্টার, যে লড়াইয়ে জিতে শিরোপা অক্ষুন্ন রইলো রাজীবের।

প্লে-অফ ম্যাচ হয়েছে র‌্যাপিড ফায়ার ফরম্যাটে। ২৫ মিনিট করে ম্যাচের দুই পর্বেই জিতেছেন রাজীব। জাতীয় দাবায় চতুর্থ শিরোপা জিতে (এর আগে ১৯৯৭, ২০০৬ ও ২০১৬ সালে) তিনি উচ্ছ্বসিত, ‘র‌্যাপিড ফায়ার ফরম্যাটে রাকিব সবসময় ভালো খেলে। কিন্তু এবার আমি শুরুটা ভালো করেছিলাম, যে কারণে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। রাকিব একটা ছোট ভুল করায় আমি সুযোগ পেয়ে যাই, আর সুযোগের সদ্ব্যবহার করে জিতেও যাই।’

প্লে-অফ ম্যাচ হেরে হতাশ রাকিবের মন্তব্য, ‘প্রথম পর্বে হেরে যাওয়ার পর আমি আক্রমণাত্মক পদ্ধতিতে খেলতে থাকি। জেতার ‍সুযোগও এসেছিল, ছোট একটা ভুলের কারণে ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। একসময় রাজীব আমাকে ড্রয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি নিজেই হার মেনে নিয়েছি।’

রাকিব আর রাজীবের রোমাঞ্চকর লড়াই অবশ্য নতুন নয়। এবারের জাতীয় দাবায় প্রথম রাউন্ডেই মুখোমুখি হয়েছিলেন তারা। ম্যাচটি ড্র হয়েছিল। ২০১৫ সালের জাতীয় দাবায় রানার-আপ নির্ধারণী প্লে-অফে খেলেছিলেন দুজন, সেবার জয়ী হয়েছিলেন রাকিব।

১৯৯৬ সালে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দলে জায়গা পাওয়ার লড়াইয়ে রাকিব হেরেছিলেন রাজীবের কাছে। এছাড়া জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে দুবার প্লে-অফ খেলেছেন তারা, দুবারই জিতেছেন রাকিব।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম