যুব গেমসে আলো ছড়ালেন দিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ২২:৪২আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২২:৪২

দিশা সুলতানা বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের তৃতীয় দিনে ঢাকা বিভাগে অ্যাথলেটিকসে আলো ছড়িয়েছেন দিশা সুলতানা। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং লং জাম্পে সেরা হয়েছেন মানিকগঞ্জের এই তরুণী।

বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টে দিশা ১২.৭৫ সেকেন্ড নিয়ে প্রথম, ঢাকার আফরিয়া ওলিন ১৩.২৭ সেকেন্ড নিয়ে দ্বিতীয় ও মানিকগঞ্জের সুমাইয়া দেওয়ান ১৩.৫০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।

ফুটবলে স্বাগতিক ঢাকাকে হতাশ করে সেরা হয়েছে টাঙ্গাইল। বুধবার বিকেএসপির এক নম্বর মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাঙ্গাইল ২-১ গোলে ঢাকাকে হারিয়ে জিতেছে শিরোপা।

বরিশাল বিভাগের প্রতিযোগিতায় পুলে ঝড় তুলেছেন পটুয়াখালীর ওমর আলী। তিনটি ইভেন্টে সেরা হয়েছেন তিনি। ১০০ মিটার ফ্রি স্ট্রাইল, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেরা হয়েছেন উদীয়মান এই সাঁতারু। মেয়েদের সাঁতারে দাপট দেখিয়েছে ঝালকাঠির মেয়েরা। ৮টি ইভেন্টের ৫টিতেই জিতেছে ঝালকাঠি। এর মধ্যে দুটি ইভেন্টে সেরা হয়েছেন তিন্নি আক্তার। ছেলেদের হ্যান্ডবলের ফাইনালে বরগুনাকে ২১-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভোলা।

খুলনা বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ছেলেদের বিভাগে ১১.০৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন কুষ্টিয়া জেলার শাওন আহমেদ। মেয়েদের বিভাগে ১৩.৮০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হযেছেন নড়াইলের সঞ্চিতা কর্মকার। ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে ২২.৫৫ সেকেন্ড সময় নিয়ে খুলনার সামিউল ইসলাম প্রথম হয়েছেন। মেয়েদের বিভাগে এই ইভেন্টের সেরা কুষ্টিয়ার আইভি আক্তার অরিন (২৭.০৫ সেকেন্ড)। হ্যান্ডবলের ফাইনালে ২৪-১১ গোলে বাগেরহাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া।

রংপুর বিভাগে কাবাডির ফাইনালে জয় পেয়েছে দিনাজপুর। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ৫৫-৩১ পয়েন্টে হারিয়েছে রংপুরকে।

সিলেটে মেয়েদের ফুটবলের ফাইনালে স্বাগতিক সিলেট ৬-০ গোলে মৌলভীবাজারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম