এশিয়ান হ্যান্ডবলে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ২১:৩৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২১:৩৯

এশিয়ান হ্যান্ডবলে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার সুওনে আগামী ১৮ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য অভিজ্ঞতা অর্জন। প্রথম বারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ।

সোমবার রাতে ঢাকা ছাড়বে হ্যান্ডবল দল। চার গ্রুপে ১৪টি দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল দ্বিতীয় পর্বে খেলবে। প্রতিযোগিতার চার সেরা দল ২০১৯ সালের বিশ্বকাপ হ্যান্ডবলে জায়গা করে নেবে।

বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম বারের মতো এশিয়ান হ্যান্ডবলে  অংশ নিচ্ছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে স্বাগতিক দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ভারত।

বাংলাদেশ দলের কোচ কামরুল ইসলাম কিরন বলেছেন, ‘আমরা অভিজ্ঞতা অর্জন করতে চাই। এমন আসরে আমরা প্রথম খেলতে যাচ্ছি। আমাদের গ্রুপের অন্য দলগুলো শক্তিশালী। আমরা কখনও ভারতকে হারাতে পারিনি। স্বাগতিকরা তো এমনিতেই ফেভারিট, আরব আমিরাতও কম শক্তিশালী নয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান