যুব গেমসের সেরা সাঁতারু আরিফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ২২:০৯আপডেট : ১২ মার্চ ২০১৮, ২২:১৩

পাঁচটি স্বর্ণ জিতে সেরা সাঁতারু আরিফুল বাংলাদেশ যুব গেমসে দুর্দান্ত পারফরম্যান্স আরিফুল ইসলামের। পাঁচটি ইভেন্টে অংশ নিয়ে পাঁচটিতেই স্বর্ণপদক জিতেছেন ঢাকা বিভাগের এই সাঁতারু। প্রতিযোগিতার সেরা সাঁতারুও তিনি।

মেয়েদের বিভাগে সেরা সাঁতারু হয়েছেন খুলনার খাদিজা আক্তার বৃষ্টি। তিনি পেয়েছেন দুটি স্বর্ণ ও একটি রুপা।

অ্যাথলেটিকসের ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন ময়মনসিংহ বিভাগের জহির রায়হান ও রাজশাহী বিভাগের শিউলি খাতুন। দুজনই জাতীয় জুনিয়র  চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী অ্যাথলেট। এছাড়া শটপুটে খুলনার তন্ময়, হাই জাম্পে ঢাকার জান্নাতুল এবং লং জাম্পে খুলনার তিন্নি হাসান সুইটি স্বর্ণপদক জিতেছেন।

সাঁতারে আটটি করে স্বর্ণ ও রুপা জিতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। দ্বিতীয় ঢাকার অর্জন ছয়টি করে স্বর্ণ ও রুপা এবং দুটি ব্রোঞ্জ।

জুডোতে ঢাকা বিভাগ চারটি স্বর্ণ ও দুটি রুপা নিয়ে সেরা হয়েছে। তিনটি স্বর্ণ এবং পাঁচটি করে রুপা ও ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ হয়েছে রাজশাহী।

আর্চারিতে সেরা হয়েছে রাজশাহী, তারা পেয়েছে তিনটি স্বর্ণ ও  দুটি রুপা। সাতটি স্বর্ণ, ‍দুটি রুপা ও তিনটি ব্রোঞ্জ নিয়ে কারাতের সেরাও রাজশাহী।

তায়েকোয়ান্দোতে আধিপত্য দেখাচ্ছে চট্টগ্রাম বিভাগ, পাঁচটি স্বর্ণপদক জিতেছে তারা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম