দক্ষিণ এশিয়ান আর্চারিতে বাংলাদেশের ব্রোঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ২১:০৩আপডেট : ২৫ মার্চ ২০১৮, ২১:০৫

কম্পাউন্ড পুরুষ এককে ব্রোঞ্জ জয়ী মিলন মোল্লা তৃতীয় দক্ষিণ এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় কম্পাউন্ড পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মিলন মোল্লা। রবিবার তিনি ১৪৩-১৪০ স্কোরে হারিয়েছেন স্বদেশী অসীম কুমার দাশকে।

বিকেএসপিতে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় বাংলাদেশের দুটি স্বর্ণপদক নিশ্চিত হয়েছে। আগামী মঙ্গলবার রিকার্ভ পুরুষ এককে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবেন মোহাম্মদ ‍রুমান সানা ও মোহাম্মদ ইব্রাহিম শেখ রেজওয়ান।  আর কম্পাউন্ড মহিলা এককে লড়বেন দুই বাংলাদেশি সুস্মিতা বণিক ও রোকসানা আক্তার।

রিকার্ভ মহিলা এককেও বাংলাদেশের সামনে স্বর্ণপদকের হাতছানি। এই ইভেন্টের ফাইনালে নাসরিন আক্তারের প্রতিপক্ষ ভারতের হিমানী।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান