ব্যক্তিগত রেকর্ড গড়েও খুশি নন মাবিয়া!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ১৯:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৯:৫৮

কমনওয়েলথ গেমসের ভিলেজে মাবিয়া আক্তার। ছবি-ফেসবুক এক থেকে তিনের মধ্যে থাকতে পারলেই পদক নিশ্চিত। কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে অবশ্য তিনের মধ্যে থাকতে পারেননি মাবিয়া আক্তার সীমান্ত। ৬৩ কেজি ওজন শ্রেণিতে ষষ্ঠ হলেও ব্যক্তিগত রেকর্ড গড়েছেন তিনি। তবু নিজের পারফরম্যান্সে কিছুটা হতাশ এসএ গেমসে স্বর্ণপদক জয়ী এই ভারোত্তোলক।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কারারা স্পোর্টস অ্যারেনায় স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৮০ কেজি তুলেছেন মাবিয়া। এর মধ্যে স্ন্যাচে ৭৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ছিল ১০২ কেজি। নিজের ইভেন্ট শেষে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমার লক্ষ্য ছিল নিজেকে ছাড়িয়ে যাওয়ার। গোল্ড কোস্টে তা করতে পেরেছি। এটা আমার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। এর আগে আর কোনও প্রতিযোগিতায় এত ভালো করতে পারিনি। কিন্তু ব্যক্তিগত রেকর্ড গড়েও আমি খুশি নই।’

কেন খুশি নন সেই ব্যাখ্যাও দিলেন দু বছর আগে ভারত থেকে স্বর্ণপদক নিয়ে আসা মাবিয়া, ‘কীভাবে খুশি থাকবো বলুন! আমার আশে-পাশের ভারোত্তোলকরা এগিয়ে যাচ্ছে, অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। এবারের মতো আগেও তাদের সঙ্গে কথা হয়েছে। আর যত কথা হচ্ছে, ততই হতাশ হচ্ছি। তাদের মতো প্রশিক্ষণ আর সুযোগ-সুবিধা পেলে আমরাও হয়তো এক থেকে তিনের মধ্যে থাকতে পারতাম।’

সবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার আবেদন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করার জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। বিদেশের ভারোত্তোলকরা অনেক সুযোগ-সুবিধা পায়। তাদের কাছাকাছি পেলে আমাদের পারফরম্যান্সও অনেক ভালো হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের