‘মা বেঁচে থাকলে গ্র্যান্ডমাস্টার হয়ে যেতাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৮, ২১:৪৭আপডেট : ১৩ মে ২০১৮, ১১:০৬

বাবা-মা’র সঙ্গে তরুণ দাবাড়ু সিয়াম ২০১৩ সালের ১৪ মে তছনছ করে দিয়েছিল ইকরামুল হক সিয়ামের জীবন। সেদিন সকালে সিয়ামকে নাস্তা খাইয়ে দিয়েছিলেন তার মা। সেটাই যে মায়ের মমতার শেষ পরশ হবে, তা বুঝতেও পারেননি তরুণ দাবাড়ু।

নাস্তার পর গাছ থেকে আম পাড়তে দোতলা বাড়ির ছাদে ওঠেন সিয়ামের মা নাছিমা আক্তার। কিন্তু যে রড দিয়ে আম পাড়তে যান, সেটি জড়িয়ে যায় বিদ্যুতের তারে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নাছিমা আক্তার।

অকালে মাকে হারানোর শোক বুকে নিয়ে, প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছেন সিয়াম। মা বেঁচে থাকতে সিয়ামের মুখে খাবার তুলে দিতেন। অথচ এখন তাকে রান্না করতে হয়, ঘরের অন্যান্য কাজ সামলাতে হয়। এসবের ফাঁকেই চলে পড়াশোনা ও দাবার চর্চা।

মায়ের হাত ধরে তার দাবা খেলা শুরু। দাবায় ক্যান্ডিডেট মাস্টার সিয়াম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মা থাকলে এত দিনে আমি গ্র্যান্ডমাস্টার হয়ে যেতাম। তিনি বেঁচে থাকলে তো আমাকে এত দায়িত্ব নিতে হতো না। পড়াশোনা ভালো মতো করতে পারতাম, দাবার শীর্ষ পর্যায়ে পৌঁছানোর স্বপ্নও পূরণ হতো।’

ফাহাদ রহমানের আবির্ভাবের আগে সিয়ামই ছিলেন দেশের দাবা জগতের বিস্ময় বালক। অল্প বয়সেই জাতীয় সাব-জুনিয়র এবং জাতীয় জুনিয়র প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি। তার ভেতর ভবিষ্যৎ গ্র্যান্ডমাস্টারের ছায়া দেখতে পাচ্ছিলেন অনেকে। কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ওলট-পালট করে দিয়েছে তার জীবন।

সিয়াম আফসোসের সুরে বললেন, ‘আমি তখন নটরডেম কলেজে একাদশ শ্রেণির ছাত্র। পড়াশোনার মতো দাবা চর্চাও চলছিল মসৃণভাবে। মায়ের মৃত্যুর পর সব বদলে যায়, পারিবারিক কাজে অনেক সময় দিতে হয়। নিয়মিত ক্লাসে হাজির হওয়াই কঠিন ছিল। এ কারণে ব্র্যাক ইউনিভার্সিটির স্কলারশিপও বাতিল হয়ে যায়।’

১৬ বছর বয়সে মাকে হারিয়ে অকূল পাথারে পড়া সিয়াম যোগ করেন, ‘এখন আমি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) বিবিএ নিয়ে পড়ছি। আমার সামনে জগতটা ভীষণ কঠিন। অনেক লড়াই করে এগিয়ে চলেছি।’

রবিবার বিশ্ব মা দিবস, আর তার পর দিনই সিয়ামের মায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী। মায়ের প্রতি তরুণ দাবাড়ুর শ্রদ্ধাঞ্জলি, ‘প্রতিটি মুহূর্তে মাকে মনে পড়ে। দাবার বোর্ড, রান্নাঘর, খাবার টেবিল সবখানে মায়ের শূন্যতা অনুভব করি।’

মায়ের মৃত্যুর পর ছোট ভাই যুবায়ের হক সামিকে নিয়ে চলছে সিয়ামের সংগ্রামী জীবন। এরই মাঝে গ্র্যান্ডমাস্টার হয়ে মায়ের ইচ্ছে পূরণের স্বপ্ন দেখেন তিনি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম