তরুণদের বাস্কেটবলে সাফল্যের খোঁজে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ২০:৩৩আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২০:৪৯

তরুণদের বাস্কেটবলে সাফল্যের খোঁজে বাংলাদেশ কয়েক দিন আগে ফিবা এশিয়া চ্যাম্পিয়নস কাপ বাস্কেটবলের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রাক বাছাই পর্বে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। সিনিয়রদের সাফল্যের পর এবার বাংলাদেশের তরুণদের সামনে চ্যালেঞ্জ। 

সোমবার ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে শুরু হতে যাচ্ছে ফিবা অনূর্ধ্ব-১৮ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ খেলবে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিপক্ষে।

উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ, অন্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন দল যাবে পরের পর্বে।

টুর্নামেন্টের ফেভারিট দল ভারত। তবে বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমানের কণ্ঠে লড়াইয়ের প্রতিজ্ঞা। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা ভালো খেলতে যথাসাধ্য চেষ্টা করবো। ভারতের মতো শক্তিশালী দল আছে এ প্রতিযোগিতায়। তবু ভালো খেলে ইতিবাচক ফল পেতে চাই আমরা।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান