চার অ্যাথলেটের সঙ্গে এক কোচ নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ২২:১৯আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২২:২১

চার অ্যাথলেটের সঙ্গে এক কোচ নিষিদ্ধ শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চার অ্যাথলেট ও এক কোচকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে এই পাঁচজন দেশ কিংবা দেশের বাইরে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

২০১৭ সালের ডিসেম্বরে জাতীয় অ্যাথলেটিকসের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় দুই অ্যাথলেট এম নুরুজ্জামান ও মিলন হোসেনের সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়েছিলেন আরেক অ্যাথলেট মোহাম্মদ আরিফ। সেই ইভেন্ট পরিচালনাকারী ৭ বিচারকের সুপারিশ অনুযায়ী অভিযুক্ত তিনজনকেই বরখাস্ত করা হয়েছে।

নুরুজ্জামান ২ বছর ও বাকি দুই অ্যাথলেট এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। একই প্রতিযোগিতায় হাতাহাতির ঘটনায় কোচ রফিুকল ইসলাম নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য।

এই বছরের জুলাইতে জাতীয় সামার অ্যাথলেটিকসে ৩ হাজার মিটার স্টেপলচেজ ইভেন্টে অ্যাথলেট আসিফ বিশ্বাসকে হার্ডলস থেকে ফেলে দেন সোহেল রানা (২)। তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু শাস্তি প্রসঙ্গে বলেছেন, ‘অনেক দিন ধরে বিশৃঙ্খলা চলছিল। কোনও পদক্ষেপ না নেওয়াতে তা বাড়ছিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। এমন বড় ধরনের শাস্তি আগে দেওয়া হয়নি। এটা ফেডারেশনের বড় সিদ্ধান্ত বলতে পারেন। আগে কোনও সময় এতো অ্যাথলেট ও কোচকে শাস্তি দেওয়া হয়নি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম