শুরু হচ্ছে ২৫তম স্কুল হ্যান্ডবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৯

শুরু হচ্ছে ২৫তম স্কুল হ্যান্ডবল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২৫তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। বালক ও বালিকা ক্যাটাগরির এই প্রতিযোগিতা সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতাটি। উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হবে স্কলাসটিকা।

এবারের আসরে ঢাকা মহানগরীর মোট ৩৬টি স্কুল অংশ নিচ্ছে এই হ্যান্ডবল প্রতিযোগিতায়। বালক বিভাগে থাকছে ২০টি স্কুল, আর বালিকা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৬টি স্কুল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম