জাতীয় বিচ ভলিবলের স্পন্সর বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০

জাতীয় বিচ ভলিবলের স্পন্সর বিমান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর কক্সবাজারের সুগন্ধ্যা পয়েন্টে হতে যাচ্ছে ‘জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা ২০১৮’। এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পুরুষ ও মহিলা বিভাগে ১১টি করে দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। পুরুষ বিভাগে থাকছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাব, বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ জেল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আর মহিলা বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাব, বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা সাইক্লেনিং স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, নবজাগরণী সংঘ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম বিচ ভলিবল প্রতিযোগিতার টাইটেল স্পন্সরশিপ উপলক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বিমানের প্রধান কার্যালয়, বলাকায় অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ বলেছেন, ‘আসন্ন জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিমানের রয়েছে এক সমুজ্জ্বল গৌরবময় ঐতিহ্য।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম