জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে মামুন-সুমাইয়ার সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৭

অনূর্ধ্ব-১৭ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টের শ্রেষ্ঠত্ব সুমাইয়া ও মামুনের আগের দিন জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের অনূর্ধ্ব-১৯ বিভাগে দ্রুততম মানব-মানবী হয়েছিলেন শাওন আহমেদ ও রূপা খাতুন। শনিবার অনূর্ধ্ব-১৭ বিভাগে দ্রুততম মানব-মানবীর পুরস্কার উঠেছে মামুন আলী ও সুমাইয়া দেওয়ানের হাতে। দুজনই বিকেএসপির ছাত্র-ছাত্রী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে পেছনে ফেলে উচ্ছ্বসিত মামুন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের লক্ষ্য তার, ‘ভবিষ্যতে জাতীয় অ্যাথলেটিকসে ভালো করার পাশাপাশি এসএ গেমসে দেশের হয়ে পদক জিততে চাই।’

সুমাইয়ার দারুণ কাটছে সময়টা। লং জাম্প আর ৪০০ মিটারের পর ১০০ মিটারেও সাফল্য পেয়ে তিনি দারুণ খুশি, ‘আমি অনেক বড় অ্যাথলেট হতে চাই। জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিততে চাই।’

প্রতিযোগিতার শেষ দিনে চারটি রেকর্ড হয়েছে। হাই জাম্পে বিকেএসপির জিহান, জ্যাভলিন থ্রোতে নড়াইলের নমিতা কর্মকার, ডিসকাস থ্রোতে বিকেএসপির লিমন হোসেন এবং লং জাম্পে যশোরের আকরাম হোসেন রেকর্ড গড়ে সোনা জিতেছেন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম