সুনামগঞ্জে হলো ঐতিহ্যবাহী কুস্তি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ১৯:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২০:২৮

সুনামগঞ্জে হলো ঐতিহ্যবাহী কুস্তি সুনামগঞ্জ স্টেডিয়ামে হাওর এলাকার ঐতিহ্যবাহী কুস্তি খেলা শুরু হয়েছে। শনিবার বেলা ১২টায় খেলার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

হাওর এলাকার ঐতিহ্যবাহী কুস্তি খেলায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন ও সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৪০ জন মাল (পালোয়ান) অংশ নেয়।

খেলা দেখতে সুনামগঞ্জ স্টেডিয়ামে হাজার-হাজার দর্শক জড়ো হন। সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম ও গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়া ৪০ সদস্যের কুস্তি খেলার মাল নিয়ে মাঠের দর্শকদের অভিনন্দন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান।

সুনামগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষে কুস্তি খেলার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। পরে বিজয়ীদের পুরস্কার দেন আগত অতিথিরা। খেলার পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা করেন সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউল হক।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম