প্যানাসনিক ওপেনে রানারআপ সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৯:০৬আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৯:০৬

সিদ্দিকুর রহমান ২০১০ সালে ব্রুনাই ওপেন ও ২০১৩ সালে হিরো ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্দিকুর রহমান। ৫ বছর পর শিরোপা খরা কাটানোর খুব কাছে ছিলেন বাংলাদেশি গলফার। কিন্তু পারলেন না, হলেন রানারআপ।

ভারতের দিল্লিতে প্যানাসনিক ওপেনে শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হলেন সিদ্দিক। এই এশিয়ান ট্যুরে রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের সেরা এই গলফারকে।

দিল্লি গলফ ক্লাবে রবিবার শেষ দিনে চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলে রানারআপ হতে হয়েছে তাকে। স্বাগতিক খালিন জোসি চতুর্থ রাউন্ডে ছয়টি বার্ডি ও দুটি বোগি করে সব মিলিয়ে পারের চেয়ে ১৭ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন।

৪ লাখ ডলার প্রাইজমানির এই আসরে শেষ হোল পর্যন্ত পারের চেয়ে ১৬ করে শট কম ছিল দুজনের। কিন্তু শেষ হোলে পারের সমান শট খেলেন সিদ্দিকুর। জোসি করেন চ্যাম্পিয়ন বার্ডি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম