দ্রুততম মানব ইসমাইলের হতাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ২৩:২১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২৩:২১

মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইসমাইলের অন্যতম প্রিয় ইভেন্ট লং জাম্প। জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেও শুক্রবার দ্বিতীয় দিনে তিনি সাফল্য পাননি। লং জাম্পে ইসমাইল হেরে গেছেন নৌবাহিনী সতীর্থ আল আমিনের কাছে। সোনাজয়ী আল আমিনের ৭.৩৬ মিটারের সামান্য পেছনে থাকা ইসমাইল অতিক্রম করেছেন ৭.৩৫ মিটার।

লং জাম্পে ব্যর্থতার হতাশা লুকিয়ে রাখতে পারেননি দেশের দ্রুততম মানব, ‘আজ নিজের দোষে জিততে পারিনি। এক জায়গায় ভুল করার কারণে প্রথম হতে পারিনি। সামার অ্যাথলেটিকসে লং জাম্পে সোনা জিতেছিলাম, কিন্তু এবার পারলাম না।  অনেক আশা করেছিলাম, ১০০ মিটারের পর লং জাম্পেও সোনা জিতবো।’

অন্যদিকে ৩১ বছর বয়সী আল আমিন লং জাম্পের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত, ‘অনেকে বলে আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না। কিন্তু আমি কঠোর পরিশ্রম করেছি, আজ তার সুফলও পেয়েছি। খুব ভালো লাগছে।’

মেয়েদের ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন সুমিতা রানী। ২০১০ এসএ গেমসে রুপা জয়ী সুমিতা জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলিয়ে ১৫তম সোনা জিতেও তেমন খুশি নন, ‘এই ইভেন্টে এখনও আমি সেরা। মেয়েদের হার্ডলসে কেউ উঠে আসছে না। প্রথম হলে তো ভালো লাগবেই। তবে আরও প্রতিদ্বন্দ্বিতা হলে বেশি ভালো লাগতো।’

এছাড়া মেয়েদের ৪০০ মিটারে সুমী আক্তার, শটপুটে শ্রাবণী মল্লিক, লং জাম্পে রিংকি খাতুন ও বর্শা নিক্ষেপে পাপিয়া আক্তার এবং ছেলেদের ৫ হাজার মিটার দৌড়ে আল আমিন, হাই জাম্পে মাহফুজুর রহমান, বর্শা নিক্ষেপে মোহাম্মদ মনিরুজ্জামান, হ্যামার থ্রোয়ে মাহফুজ হাসান ও ১১০ মিটার হার্ডলসে মির্জা হাসান সোনা জিতেছেন।

জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিন শেষে ১০টি সোনা, ১৩টি রুপা ও ৫টি ব্রোঞ্জ সহ ২৮টি পদক নিয়ে শীর্ষে রয়েছে নৌবাহিনী। ৯টি সোনা, ৮টি রুপা ও ১৩ টি ব্রোঞ্জ সহ ৩০টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম